Web Analytics

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অনুমোদনহীন ও নকল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) রাতে ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় পরিচালিত এই অভিযানে কারখানার মালিক মজনু হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। উপস্থিত ছিলেন বিএসটিআই কুষ্টিয়ার পরিদর্শক আসিফ করিম, ফিল্ড অফিসার খাইরুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা। আদালত সূত্রে জানা যায়, ঢাকার চকবাজার থেকে নামিদামি কোম্পানির লেবেল সংগ্রহ করে অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

একই এলাকায় পৃথক অভিযানে শাহাদত হোসেনকে লাইসেন্সবিহীন যৌন উত্তেজক ওষুধ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।