Web Analytics

ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা শিল্পের নথিতে ইরানকে এলএমইউআর গাইডেড ক্ষেপণাস্ত্রের জন্য ৯০টি উৎক্ষেপণব্যবস্থা দেওয়ার রাশিয়ার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান ডালাস অ্যানালিটিকস নথিগুলো সংগ্রহ করে গার্ডিয়ানের সঙ্গে ভাগ করে। রুশ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা নকশাকারী প্রতিষ্ঠান ভিম্পেল ‘কে-১০’ নামে একটি রপ্তানি চুক্তির আওতায় উৎপাদনের সূচি তৈরি করেছিল।

২০২৪ সালের মে মাসে তৈরি ওই সূচিতে ২০২৪ সালের শেষ ভাগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সরবরাহের পরিকল্পনা ছিল। আলাদা একটি অভ্যন্তরীণ নথিতে ‘কে-১০’কে ইরান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আক্রমণকারী হেলিকপ্টার থেকে ছোড়া হয় এবং ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর রুশ বাহিনী সেখানে ব্যাপকভাবে ব্যবহার করেছে। তবে উৎক্ষেপণব্যবস্থাগুলো শেষ পর্যন্ত ইরানে পাঠানো হয়েছিল কি না, নথিতে তার প্রমাণ নেই।

নথিগুলো রাশিয়ার প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থার চাপের কথাও তুলে ধরে। ২০২৪ সালের মে মাসে ভিম্পেলের এক চিঠিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ পেতে বিলম্বে উৎক্ষেপণব্যবস্থা সংযোজন ব্যাহত হওয়ার আশঙ্কা জানানো হয়। এতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমান সংঘাতে ইরানকে সামরিক সরঞ্জাম দেওয়ার খবর মস্কো অস্বীকার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।