Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান চরম অবিশ্বাস নিয়ে অংশ নিচ্ছে। ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি তেহরানের এই অবস্থান স্পষ্ট করেন। আরাগচি বলেন, ওয়াশিংটনের অতীত কর্মকাণ্ড ও বারবার কূটনৈতিক বিশ্বাসঘাতকতার কারণে তাদের ওপর ভরসা করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের ইতিহাসের কারণে ইরান আলোচনায় সন্দিহান, তবে দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় তারা সর্বশক্তি দিয়ে লড়বে। পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উচ্চপর্যায়ের বৈঠক।

বিশ্লেষকেরা মনে করছেন, আরাগচির এই মন্তব্য আলোচনার আগে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল হতে পারে। এখন দেখা যাবে, ইরানের এই অবিশ্বাসের বার্তা শান্তি প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।