Web Analytics

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জাতীয় সংসদে জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের পুনর্নির্ধারিত মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকরা ১ জানুয়ারি বেতন পাবেন। মঙ্গলবার গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি ও শ্রমিকদের দাবি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নতুন শ্রম আইনে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে তিন বছরে নামানো হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরির তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২৭ অক্টোবর সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডটি ১ নভেম্বর থেকে কাজ শুরু করেছে।

সাকি বলেন, আগের মজুরি বোর্ডগুলো কাজ শেষ করতে সাত থেকে আট মাস নিলেও বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যেই পুনর্নির্ধারণ শেষ করার নির্দেশ দিয়েছে। তিনি ছয় শ্রমিক অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল, শিশু কল্যাণ ট্রাস্টের আওতা বাড়ানো, ওএমএস কার্যক্রম বৃদ্ধি এবং শ্রমিক পরিবারের জন্য সাশ্রয়ী জ্বালানি সরবরাহের উদ্যোগের কথাও জানান। শ্রমিকদের ন্যায্য দাবিতে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।