Web Analytics

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা, কাতারে স্যাটেলাইটভিত্তিক আগাম সতর্কতা অ্যান্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান জানায়, এটি ছিল মার্কিন হামলার জবাবে পাল্টা অভিযান।

ইরানি সেনাবাহিনী আরও জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। এর আগে বাহরাইন, কুয়েত ও কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ হামলার খবর দেয় বা নিরাপত্তা সতর্কতা জারি করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার জবাব হিসেবে দাবি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।