Web Analytics

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেয়াল ও টিনের ছাউনি ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট তুষার দোশি জানান, দেয়ালের একটি অংশ ও টিনের ছাউনি ভেঙে পড়লে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের অবস্থা ও মন্দিরের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।