ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে নির্ধারিত ভোটসংখ্যা না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি আইনে বলা হয়েছে, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত সরকারি কোষাগারে জমা হয়।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মোট ১ লাখ ২৯ হাজার ৪৪টি ভোট পড়ে, যেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ১৬ হাজার ১৩১ ভোট। আট প্রার্থী এই সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে বিএনপির রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হন এবং জামায়াতে ইসলামী প্রার্থী ড. ফয়জুল হক ৫৫ হাজার ১২০ ভোট পান।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে মোট বৈধ ভোট ছিল ২ লাখ ২১ হাজার ২৬৪টি, যেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ২৭ হাজার ৬৫৮ ভোট। ছয় প্রার্থী এই সীমা অতিক্রম করতে ব্যর্থ হন। এ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।