Web Analytics

ভুয়া নথিপত্র ব্যবহার করে খালাস করা একটি আমদানি পণ্যভর্তি কন্টেইনার জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে সংঘবদ্ধ একটি চক্র বন্দরের গেট দিয়ে কন্টেইনারটি বের করে নেওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ ভুয়া নথির বিষয়টি শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে হালিশহর এলাকা থেকে লরিসহ কন্টেইনারটি উদ্ধার করা হয়।

বন্দর সূত্র জানায়, কন্টেইনারটির নম্বর HMMU-4175990X40 এবং এটি ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আমদানি করে। ৩১ মার্চ জে এস ইন্টারন্যাশনাল সিএন্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেইট পাস ব্যবহার করে কন্টেইনারটি বন্দরের এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে পাচারের চেষ্টা করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা নথি যাচাই করে জালিয়াতির সত্যতা পান এবং সিসিটিভি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কন্টেইনারটির অবস্থান শনাক্ত করেন।

পরে শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে কন্টেইনারটি জব্দ করা হয়। অভিযুক্তরা পালিয়ে যায়। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।