Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪৩ লাখ পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে। শুক্রবার ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেবীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের সমীক্ষা শুরু হয়েছে এবং কয়েকটি ইউনিয়নে কৃষক কার্ডের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১৩ জন করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবকে সম্মানী ভাতা এবং পাঁচটি মন্দিরের পূজারি ও সেবককে সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল পুনঃখননের ঘোষণা দিয়েছে। করতোয়া নদীর পাশে প্রায় ২০০ একর খাসজমিতে সোলার প্রকল্প, গ্রিন প্রকল্প ও ফুড প্রসেসিং জোনের সম্ভাব্যতা যাচাই চলছে। যাচাই শেষ হলে কাজ শুরু হবে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।