বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। রোববার এক শোকবার্তায় শাহবাজ শরিফ বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার জন্য দোয়া করেন।
পৃথক এক বার্তায় ইসহাক দার বলেন, পাকিস্তান বাংলাদেশের পাশে আছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করেন। দার উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, চিকিৎসক দল ও ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় টানা ভারী বৃষ্টি, উজানের পানির প্রবাহ ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং এতে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।