Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম সরকারকে জুলাইয়ের গণভোটের রায় উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় দেশ চালানোর অভিযোগ করেছেন। শুক্রবার দুপুর আড়াইটায় রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদে আলোচনা করে সমাধান চাইলেও সরকার আগ্রহ দেখায়নি; তাই বিরোধী জোটকে আন্দোলনে যেতে বাধ্য করা হয়েছে।

আজহারুল বলেন, জনগণের দাবি না মানায় ৯ দফা দাবিতে ১১ দলীয় জোট লংমার্চ শুরু করেছে। তাঁর দাবি, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে ব্যাপক সাড়া মিলেছে, কিন্তু সরকার আলোচনা এগিয়ে নেয়নি। তিনি বিদ্যুৎ, গ্যাস ও সারসংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও সমালোচনা করেন।

উত্তরাঞ্চলের মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরকার কেন সরে এসেছে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। সম্পত্তি হস্তান্তর আইনে কোরআন-সুন্নাহবিরোধী বিষয় রয়েছে দাবি করে তিনি আইনটি সংশোধনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জামায়াত ও ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।