Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, জাতীয় ঐক্য, পার্লামেন্টের সমর্থন এবং নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের মাধ্যমে দেশটি দীর্ঘদিনের সন্ত্রাসবাদ সমস্যা সমাধানের পথে এগোচ্ছে। শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এরদোয়ানের ভাষ্য অনুযায়ী, চার দশকের বেশি সময় ধরে সন্ত্রাসবাদ তুরস্কের জীবন, সম্পদ, মনোবল ও সম্ভাবনার ব্যাপক ক্ষতি করেছে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্ত্রাসমুক্ত তুরস্ক ও অঞ্চল গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান।

তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি তুরস্ককে ভেতর থেকে অস্থিতিশীল করার কথিত ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনাও’ নস্যাৎ করা হবে। অনুষ্ঠানে একে পার্টি আগামী ২৫ বছরের জন্য নতুন ভিশন ডকুমেন্ট প্রকাশ করে। এরদোয়ান বলেন, তুরস্ক কেবল বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাবে না; পরিবর্তনের গতিপথ নির্ধারণেও ভূমিকা রাখবে এবং আরও ন্যায়সংগত বিশ্ব গঠনে অবদান রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।