Web Analytics

বরিশাল জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রোববার (২৮ জুন ২০২৬) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলার ১০টি উপজেলা ও ৮৭টি ইউনিয়নে ২ হাজার ৯০৭টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ ও সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

উজিরপুর উপজেলায় ১২৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে ২৮ হাজার ৮০০-এরও বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।