Web Analytics

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে রহস্যময় আলোর রেখা দেখা যাওয়ায় স্থানীয় ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিশ্চিত হওয়া যায়, এটি ভারতের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) দৃশ্য হতে পারে। সন্ধ্যা ৭টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় এই আলোর রেখা দেখা যায়, যা অনেকের কাছে যুদ্ধক্ষেত্রের ক্ষেপণাস্ত্রের মতো মনে হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটি কোনো প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা নয়। বিমানবাহিনীর একটি গোয়েন্দা সূত্র জানায়, ভারত আগেই বঙ্গোপসাগরে ‘অগ্নি-৬’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানিয়েছিল এবং ৪ থেকে ৯ মে পর্যন্ত আকাশসীমায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। সূত্রটি আরও জানায়, ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে, যদিও বাংলাদেশ নৌবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানায়, পরীক্ষার জন্য ‘নোটাম’ জারি করা হয়েছিল, যা ওড়িশার ড. এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা জুড়ে ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।