Web Analytics

৩৪ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে চান। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির আন্দোলন চলবে। রোববার শিক্ষকদের কাছে দেওয়া খোলা চিঠিতে তারা ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে সহযোগিতা চান। একই দিন শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তারা দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে চান। তবে ক্লাসে ফেরা দাবি থেকে সরে আসা নয় বলে তারা উল্লেখ করেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে তাদের অবস্থান।

শিক্ষার্থীরা জানান, নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে তারা কঠোর আন্দোলনে যাবেন। শিক্ষা মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য নিয়োগ দেয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন শুরু করেন। শিক্ষক সমিতি জানিয়েছে, ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নির্ধারণ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।