Web Analytics

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ তুলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির ভারতীয় সংস্করণকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং রুশ জ্বালানি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজার থেকে সরিয়ে দেওয়া।

লাভরভ দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন কিছু নীতিগত দলিল গ্রহণ করেছে যেখানে বৈশ্বিক জ্বালানি বাজারে মার্কিন আধিপত্যের কথা উল্লেখ রয়েছে। তাঁর অভিযোগ, এই কৌশলের অংশ হিসেবে লুকোইল ও রসনেফটের মতো রুশ কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজার থেকে বিতাড়িত করার চেষ্টা চলছে।

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালি ঘিরে নিজেদের অবস্থান জোরদার করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সম্পদ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।