Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই ঘটনাকে অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ বলে নিন্দা জানান। তারা বলেন, বর্তমানে শিক্ষক সমিতির কোনো কার্যকর কমিটি নেই, তাই ওই ব্যানার ব্যবহার করে কর্মসূচি গ্রহণের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অধিকাংশ শিক্ষক কর্তৃক প্রত্যাখ্যাত কিছু শিক্ষক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে সমিতির নাম ব্যবহার করেছেন। সাদা দলের নেতারা দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ভূমিকা পালন করেন। তারা আরও জানান, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ওই গোষ্ঠীকে ‘গণধিকৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত চলছে।

সাদা দল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলে, তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবেদনশীল স্থানে কোনো বিতর্কিত সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।