Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের দায়ের করা মামলায় প্রতারক চক্রের তিন সদস্যকে ১ মার্চ ২০২৬ তারিখে আমলি গোবিন্দগঞ্জ (চৌকী) আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিরা হলেন দিদারুল মিয়া (২১), লিটন আকন্দ (২৬) ও মোক্তার আলী (১৯)। পুলিশ জানায়, এফআইআর নং ৩২, তারিখ ২২ জুলাই ২০২৫ এবং জিআর মামলা নং ৩৩১ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়। সেকেন্ড অফিসার মীর কায়েসের নেতৃত্বে তালুক রহিমাপুর এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালে পুলিশ ও যৌথ বাহিনী দুইজনকে আটক করে এবং একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন ও একটি সাদা টেন্ডা রাউটার জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, সরকারি কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে আত্মসাৎ করত।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।