Web Analytics

সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে রাজধানী ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর ফলে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। একই সময়ে চট্টগ্রামের একাংশও বিদ্যুৎবিহীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

গ্রিড কর্তৃপক্ষ বলেছে, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছিল এবং প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছিলেন। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।