Web Analytics

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচনী কারচুপির প্রস্তুতি নিচ্ছে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় ওই দলের নেতাদের সম্পৃক্ততা এর বড় প্রমাণ। তিনি আরও দাবি করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে।

মাহদী আমিন জানান, অবৈধ সিল তৈরির ঘটনায় গ্রেফতার হওয়া একটি প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকার করেছেন যে জামায়াতে ইসলামী নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। তিনি আসন্ন নির্বাচনে নারী ভোটকক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিয়োগ এবং আইন অনুযায়ী ভোটারের মুখ দেখে শনাক্তকরণ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগে নানা অসংগতি রয়েছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।