Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে তিন দশক ধরে চলা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দখলদারিত্বের অবসান ঘটেছে। ৯ মার্চ ভোর থেকে টানা ১০ ঘণ্টার অভিযানে এলাকা সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ৩ হাজার একর পাহাড়ি অঞ্চলের গোপন আস্তানা, অস্ত্র কারখানা ও সুড়ঙ্গপথের মানচিত্র তৈরি করে সেনাবাহিনীকে সহায়তা করে। ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করে অভিযান চালিয়ে ২৭টি পাইপগান, ২টি পিস্তল, ১১টি ককটেল, এক হাজারের বেশি গুলি এবং অস্ত্র তৈরির লেদ মেশিনসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই এলাকায় অভিযানকে রাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখা হচ্ছে। কোনো বড় ক্ষয়ক্ষতি ছাড়াই ৩ হাজার একর জমি ভূমিদস্যুদের হাত থেকে মুক্ত করা হয়েছে।

অভিযান শেষে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মুক্ত জমিতে সরকারি অবকাঠামো ও ভূমি অফিস স্থাপন করা হবে। সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনায় সন্ত্রাস ও অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও অভিযান চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।