Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি গ্রাফিক পোস্ট করেছেন, যেখানে ভেনেজুয়েলার মানচিত্রে যুক্তরাষ্ট্রের পতাকা বসিয়ে দেশটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, চীনে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ট্রাম্প এই উসকানিমূলক পোস্টটি দেন।

এর এক দিন আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ভাবেনি, এমনকি জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়। তিনি জানান, ভেনেজুয়েলা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নেবে না। এর আগে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা ভাবছেন এবং দেশটির ওপর কয়েক মাস ধরে ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

রদ্রিগেজ ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন এবং খনি ও তেল খাত মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করেছেন। বিরোধী দল নির্বাচনের দাবি জানালেও রদ্রিগেজ জানিয়েছেন, নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।