Web Analytics

বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর ভারতে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা দুই বছর পরও সেখানে রয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে তাদের কয়েকজন দাবি করেছেন, শেখ হাসিনার আহ্বানে তারা বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের বলেন, তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরতে চান; তবে ফেরার সময় ও পদ্ধতি প্রকাশ করেননি।

বিবিসি বাংলা জানিয়েছে, নিষিদ্ধ দলটির অন্তত ৭০ জন প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশে থাকছেন। সেখানে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৪০ জন পুলিশ কর্মকর্তাও আছেন। আগে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০০ জন নেতা, পুলিশ ও সেনা কর্মকর্তা এবং বিভিন্ন স্থানে হাজারের বেশি তৃণমূল ও মধ্যম পর্যায়ের কর্মী ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

নেতারা ভাড়া বাসায়, অনেক ক্ষেত্রে আত্মীয়-বন্ধুর আর্থিক সহায়তায় থাকছেন বলে দাবি করেছেন। তারা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে দলীয় যোগাযোগ, দেশে থাকা কর্মীদের সঙ্গে সমন্বয় এবং প্রচারণা চালানোর কথা বলেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি ও সতীর্থরা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।