Web Analytics

জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমনপীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের, যিনি চুপ্পু নামে পরিচিত, বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগটি জমা দেন দলের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।

অভিযোগ দাখিলের পর হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ পদে থেকেও তৎকালীন রাষ্ট্রপতি এসব ঘটনা দেখেও কোনো ব্যবস্থা নেননি এবং নীরব ভূমিকা পালন করেছেন।

বিএপি সভাপতি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে ওই সময় সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দলটি জানায়। বিএপি আশা প্রকাশ করেছে, ট্রাইব্যুনালের সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।