Web Analytics

দক্ষিণ লেবাননে ইসরাইলের প্রাণঘাতী হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এক সমঝোতা ভঙ্গের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ এবং আগ্রাসন অব্যাহত থাকলে আরও ব্যবস্থা নেওয়া হবে। ইরান অভিযোগ করেছে, ইসরাইলের সাম্প্রতিক হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী। যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। প্রণালিটি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন উদ্বেগ দেখা দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।