Web Analytics

নাটোরের সিংড়া উপজেলার পৌরসভার সরকারপাড়া মহল্লায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানে অবৈধ জাল ব্যবহার ও বিক্রির দায়ে তিনজনকে শাস্তি দেওয়া হয়। একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, শহীদুল সরদারকে দুই মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, থানার ওসি ও এনএসআই সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।