Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনি হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রোববার এ আদেশ দেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনিকে পুলিশ তুলে নেয় এবং পরে খিলগাঁও খেলার মাঠে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে। এ ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়, যা এখনও তদন্তাধীন।

আদালতের আদেশ অনুযায়ী, প্রত্যেককে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।