Web Analytics

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত হয়েছেন ১৬৫ জন। মঙ্গলবার দুপুরে আইএসপিআরের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আগেই জানা গিয়েছিল, নিহতদের মধ্যে পাইলট তৌকির ইসলাম ও শিক্ষক মাহরীন চৌধুরী ছিলেন প্রাপ্তবয়স্ক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।