Web Analytics

ওয়াশিংটনে বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি যুদ্ধক্ষমতা বিল পাস হয়েছে। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবটি ২১৫–২০৮ ভোটে গৃহীত হয়। এতে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সঙ্গে চলমান শত্রুতামূলক সংঘাত থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এর আগে তিনটি প্রচেষ্টা ব্যর্থ হলেও এবারই প্রথম এমন প্রস্তাব পাস হলো।

এই সিদ্ধান্ত রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একই ধরনের প্রস্তাবের অগ্রযাত্রায় গতি আনতে পারে। তবে আইনে পরিণত হতে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন, আর ধারণা করা হচ্ছে ট্রাম্প নিজের ক্ষমতা সীমিত করার যেকোনো প্রচেষ্টায় ভেটো দেবেন। মার্কিন সংবিধান অনুযায়ী, সেনা পাঠানোর সিদ্ধান্ত কংগ্রেসের এখতিয়ারভুক্ত হলেও দীর্ঘদিন ধরে তারা এই দায়িত্বে নিষ্ক্রিয় ছিল।

প্রস্তাবের পক্ষে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন, ছয়জন ভোটদানে অনুপস্থিত ছিলেন। সিনেটে তিনজন রিপাবলিকান সদস্যের সমর্থনে প্রস্তাবটি এগিয়ে রয়েছে, তবে চূড়ান্ত ভোটের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।