Web Analytics

জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে বাংলাদেশিদের জন্য জাপানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজুর। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটি জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গঠিত।

অনুষ্ঠানে বক্তারা জাপানের শ্রমবাজারের চাহিদা, কারিগরি প্রস্তুতি এবং ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। কারাসাওয়া বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াবে, ভবিষ্যতে এগিয়ে যেতে সহায়তা করবে এবং জাপানে যাওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করবে।

একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশ থেকে জনশক্তি জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অলাভজনক উদ্যোগে একাডেমিটি চালু হয়েছে। এখানে জাপানি ভাষার পাশাপাশি জাপানের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে; লক্ষ্য তরুণ-তরুণীদের আন্তর্জাতিক শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।