Web Analytics

মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আল মামুন (৩৪), সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)। তাদের উদ্ধার করে বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সহকর্মী ওমর ফারুক জানান, এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং কর্তৃপক্ষ তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে।

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।