Web Analytics

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে রোববার রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে অংশ নিয়ে ফুয়াদ হোসেন নামে ২৪ বছর বয়সী এক ফায়ার ফাইটার আহত হন।

খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ এবং পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও স্টেশনটির পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। আহত ফুয়াদ হোসেনকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির বলেন, গ্যাসলাইনের লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফিলিং স্টেশনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।