Web Analytics

দশ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো রোববার দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি সমর্থকদের সঙ্গে দেখা করেন, লারা প্রদেশের একটি গির্জায় প্রার্থনায় অংশ নেন এবং উচ্ছ্বসিত সমর্থকদের বহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।”

মাচাদোর ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ তাঁর প্রত্যাবর্তনকে ভেনেজুয়েলার জনগণের জন্য গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতার পথে এগোতে তিনি শিগগিরই মাচাদোর সঙ্গে যোগ দেবেন। গত সেপ্টেম্বরে মাচাদোর এক উপদেষ্টা জানিয়েছিলেন, এর আগের কয়েক সপ্তাহে তিনি সাতবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবার বাধার মুখে পড়েন।

মাচাদোর মুখপাত্র তাঁর ফেরাকে গণতান্ত্রিক উত্তরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনার ফলে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। রুবিওর ভাষ্য অনুযায়ী, এসব আলোচনার ফলে শত শত রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন এবং নির্বাসন থেকে শত শত বিরোধী-সংশ্লিষ্ট ব্যক্তি দেশে ফিরেছেন। মাচাদো আগে বলেছেন, আবার নির্বাচন হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।