Web Analytics

রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে প্রায় ১৮শ কোটি টাকা অনুমোদনের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বুধবার, ৭ অক্টোবর রাতে স্বাগত র‍্যালি করেছে রংপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। র‍্যালিটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে মহানগর বিএনপির সঙ্গে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলাদলসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তারা বলেন, তারেক রহমানের হাত ধরেই রংপুরের উন্নয়নবঞ্চনা দূর হবে এবং এ ধারাবাহিকতা শুরু হয়েছে। উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। সভায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন। তিনি সঠিক ও জবাবদিহিমূলক বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।