Web Analytics

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনি বন্দীদের যৌন নির্যাতনে ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গত ৪ নভেম্বর আয়ারল্যান্ডের পার্লামেন্টের ইউরোপীয় বিষয়ক কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। এসব কুকুর বিক্রি করে ইউরোপের কিছু মানুষ মুনাফা করছে বলেও অভিযোগ করে বিষয়টিকে ‘জঘন্য’ বলেন তিনি।

বন্দীদের সাক্ষ্যের উল্লেখ করে আলবানিজ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা, নির্বিচার আটক, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এর ব্যাপকতা ও ধরন আরও ভয়াবহ হয়েছে। জুনে আলজাজিরার অনুসন্ধানে কয়েকজন সাবেক বন্দী কুকুর দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ করেন। গাজার সাবেক বন্দী মোহাম্মদ জাকি আল-বাকরি দাবি করেন, ইসরাইলি হেফাজতে তাকে পোশাক খুলতে বাধ্য করে হাত-পা বেঁধে একটি বড় কুকুর দিয়ে যৌন নির্যাতন করা হয়।

তবে কুকুরকে পরিকল্পিতভাবে যৌন নিপীড়নের জন্য প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ নিয়ে বিতর্ক আছে। কুকুরের আচরণ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ জেমস ক্রসবি এমন প্রশিক্ষণ অত্যন্ত অসম্ভব বলে মত দিয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আলবানিজের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং কারা কর্তৃপক্ষ নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলেছে। আলবানিজ ইসরাইলের বিষয়ে কঠোর অবস্থান নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।