Web Analytics

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে শোকজ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। রোববার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হৃদয় তাঁর পোস্টে লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদল বলেছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

হৃদয় বলেন, সংগঠনের প্রতি তাঁর শতভাগ আনুগত্য রয়েছে এবং শোকজ করা হলে সাংগঠনিক নিয়মে জবাব দেবেন। তাঁর ভাষ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও তেলের দাম বেড়েছে; সরকার দীর্ঘদিন দাম না বাড়িয়ে পরে পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়েছে। রোববার রাতে জারি করা প্রজ্ঞাপনে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ ও পেট্রোলের দাম লিটারপ্রতি ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।