Web Analytics

ইসরাইলি কর্তৃপক্ষ জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আল-আকসা মসজিদে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে। জেরুজালেম গভর্নরেট জানায়, শুক্রবার জুমার নামাজ ও খুতবা শেষে ইসরাইলি বাহিনী তাকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হয়, তবে শর্ত হিসেবে এক সপ্তাহের জন্য মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, নামাজ শেষে ইসরাইলি বাহিনী গ্র্যান্ড মুফতিকে আটক করে। ইসরাইলি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিবদের ওপর এমন নিষেধাজ্ঞা প্রায়ই জারি করা হয়।

পবিত্র এই স্থানে ইসরাইলি বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে এবং ৪ হাজার ২১২ জন ইসরাইলি দখলদার মুগরবি গেট দিয়ে সেখানে প্রবেশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।