Web Analytics

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় কোল থমাস অ্যালেনকে ঘটনাস্থলেই আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলে তিনি নিরাপত্তা ব্যবস্থা ও মেটাল ডিটেক্টর এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে গুলির ঘটনা ঘটে। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হলেও তার বুলেটপ্রুফ ভেস্টে গুলি প্রতিহত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

জিজ্ঞাসাবাদে অ্যালেন জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিলেন। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, দুটি অজ্ঞাত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।