Web Analytics

চ্যানেল আইয়ের লাইভ টক শো ‘টু দ্য পয়েন্ট’-এর একটি পুরোনো পর্ব আবার ভাইরাল হয়েছে। এতে আলোচক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ শাহজাহান ওমর বীরউত্তম এবং উপস্থাপক ছিলেন সোমা ইসলাম। ভিডিওতে সোমা ইসলাম প্রশ্ন করেন, তারেক রহমান কি সত্যিই বাংলাদেশ বা গণতন্ত্রকে ভালোবাসেন? বৃহস্পতিবার দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ এবং আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভিডিওটি শেয়ার করেন, যা অনলাইনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চব্বিশের পট পরিবর্তনের আগে ধারণ করা ওই অনুষ্ঠানে সোমা ইসলাম বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং দলটিকে ‘নেতৃত্বের সংকটে’ ভুগছে বলে মন্তব্য করেন। তার মতে, মাঠপর্যায়ের কর্মীরা হতাশ এবং সঠিক দিকনির্দেশনার অভাব রয়েছে। তিনি আরও বলেন, দলের প্রধান দেশের বাইরে থেকে ভার্চুয়াল মিটিং করছেন ও প্রতিদিন জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

এম আব্দুল্লাহ ও জুলকারনাইন সায়েরের শেয়ার করা ভিডিওটি প্রায় সাড়ে তিন লাখ বার দেখা হয়েছে, যা বিষয়টি নিয়ে জনআগ্রহ বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।