Web Analytics

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার জানিয়েছে, করাচি ও লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে কর্মরত অ-জরুরি সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এই নির্দেশ শুধুমাত্র করাচি ও লাহোরের কনস্যুলেটের কর্মীদের জন্য প্রযোজ্য। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রম বা সেখানে কর্মরত কর্মকর্তাদের অবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে বিবৃতিতে নিরাপত্তা হুমকির প্রকৃতি বা নির্দেশের মেয়াদ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।