Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগচেষ্টার ঘটনায় চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। অপর একজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

শনাক্ত ব্যক্তিদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন এবং মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।