Web Analytics

বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে। স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে কমিশন সোমবার একটি সম্ভাব্য সময়সূচি জানিয়েছিল।

মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং সাংবিধানিকভাবে নির্বাচন আয়োজনের অধিকার তাদের রয়েছে। তবে কমিশনের জানানো সাত ধাপের ইউপি নির্বাচনসূচি সম্পর্কে সরকার অবগত নয় বলে তিনি দাবি করেন। এ নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সোমবার ইসির ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রথম তিন ধাপের ভোট ১২ নভেম্বর, ১৩ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর হতে পারে। পরের চার ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২২ এপ্রিল এবং ২৭ মে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।