Web Analytics

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে। চার দিনে ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফরম পূরণ ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন হয়েছে। স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি প্রথম-দ্বিতীয় পত্রের পূর্ণমান ১০০ করে এবং সময় আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

বাংলা ও ইংরেজি ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা একই দিনে ভিন্ন কোড ও আলাদা উত্তরপত্রে হবে। গণিত ৬০ ও বিজ্ঞান ৪০ নম্বরের পরীক্ষাও একইভাবে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কক্ষে আসন নিতে হবে এবং অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া মোবাইল, স্মার্ট ঘড়িসহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।