Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ আমিনুল ইসলাম বলেছেন, তার দায়িত্বকালে কোনো নির্দোষ মানুষ হয়রানির শিকার হবেন না এবং কোনো অপরাধীও পার পেয়ে যাবে না। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। তিনি নিজেকে আপসহীন ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনকালে কোনো ধরনের আপস হবে না। ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিষয়গুলো নিজেদের মধ্যে সমাধান করা হবে এবং বিচার কার্যক্রম থেমে থাকবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রসিকিউটরদের মধ্যে চলমান অভিযোগের প্রেক্ষাপটে তার এই বক্তব্য আসে। তিনি বলেন, ট্রাইব্যুনাল একটি পরিবারের মতো, যেখানে মতবিরোধ থাকলেও কাজ চলতে থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।