Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের সেমিনারে তিনি বলেন, শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ১৭ আগস্ট ২০২৬ মন্ত্রিসভার বৈঠকে ‘সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫’ অনুমোদিত হয়। এতে দূষণের উৎস শনাক্ত, পরিবেশগত নজরদারি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আইন শক্তিশালীকরণ, শিল্প খাতের অংশগ্রহণ, জনসচেতনতা, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি অর্থায়ন, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, দূষিত এলাকা পুনর্বাসন, নিরাপদ শিল্পব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানান। অনুষ্ঠানে ‘সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট’ চালু হয় এবং পরিবেশ অধিদপ্তরকে দুটি বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স বিশ্লেষণযন্ত্র দেওয়া হয়। ব্যবহৃত ব্যাটারি নিরাপদে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে ইপিআর কাঠামো প্রণয়নের কাজও চলমান বলে জানান মন্ত্রী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।