Web Analytics

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামে মাদকাসক্ত দুই ছেলে রুবেল ও শিবলুর বিরুদ্ধে তাদের পিতা ওবায়দুল হক মজুমদারকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল রাতে র‍্যাবের অভিযানে ওবায়দুল হকের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করে তাকে আটক করা হয়। এরপর থেকে মা সাজেদা বেগম ও পরিবারের অন্য সদস্যরা প্রাণনাশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাজেদা বেগম অভিযোগ করেন, তার ছেলেরা সম্পত্তির লোভে এবং পূর্ব আক্রোশে অস্ত্রটি রেখে বাবাকে ফাঁসিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রুবেল ও শিবলু এর আগে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবা-মাকে মারধর ও ভাঙচুর চালায়। জামিনে মুক্তি পেয়ে তারা বাবাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় এবং ব্যর্থ হয়ে হুমকি দেয়। পরে ওবায়দুল হক জেলে যাওয়ার পর তারা তার ব্যবসা প্রতিষ্ঠান লুট করে ‘রুবেল ট্রেডার্স’ নামে নতুন সাইনবোর্ড টাঙায়।

র‍্যাব কর্মকর্তা মো. ফখরুদ্দিন আজাদ মোল্লা জানান, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে ছেলেরা বাবাকে ফাঁসিয়েছে কি না তা তার জানা নেই। পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।