Web Analytics

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা এলাকায় বুধবার ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিহত হন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, বাড়ির জন্য রান্নার গ্যাস ভরতে সাইকেলে বেরিয়ে তিনি পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও পাকস্থলী, অন্ত্র, যকৃত ও অগ্ন্যাশয়ে মারাত্মক ক্ষতের কারণে তাকে বাঁচানো যায়নি। দীর্ঘদিনের যুদ্ধের কারণে ভেঙে পড়া গাজার স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হন।

৩২ বছর বয়সী আল-আশকার খাদামাত খান ইউনিস, আল-আকসা ও আল-মাসদার ক্লাবের হয়ে খেলেছেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি, তার স্ত্রী প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। তার মৃত্যুর খবরে ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে শোক নেমে আসে। ফিলিস্তিনি অভিবাসীদের প্রতিষ্ঠিত চিলির ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো গভীর শোক প্রকাশ করে বিচার দাবি জানায়। পিএফএ জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ১,০০৯ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬৭ জন ফুটবলার।

যুদ্ধের কারণে গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, ক্লাব, স্টেডিয়াম ও অনুশীলন মাঠগুলো বারবার হামলার শিকার হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।