Web Analytics

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির প্রায় ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার হচ্ছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসের নেতৃত্বে ভারত যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা ধারণ করেছিল, বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার বিপরীত।

মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টির কঠোর সমালোচনা করে সোনিয়া বলেন, মোদি একজন কর্তৃত্ববাদী শক্তি এবং ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান। তার অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করেছে। তিনি বলেন, আগে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ ও পারস্পরিক সৌজন্যের চর্চা ছিল, কিন্তু এখন সংসদে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না।

মোদি ক্ষমতায় আসার পর তার সঙ্গে খুব কমই কথা হয়েছে বলে জানান সোনিয়া। একই কক্ষে থাকলেও মোদি অনেক সময় তার দিকে তাকানো এড়িয়ে যান বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানের সমালোচনা করে সোনিয়া বলেন, তার ও তার সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে এবং সরকার বিরোধীদের প্রতি অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।