Web Analytics

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ৩০ মার্চ ২০২৬ তারিখে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি নির্দেশ দেন, যে প্রকল্পগুলো প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ চিহ্নিত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভবিষ্যতের প্রকল্পগুলো জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে গ্রহণের আহ্বান জানান তিনি। কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটির উর্বরতা পুনরুদ্ধার ও মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির অম্লতা বেড়ে কৃষি ব্যয়ও বাড়ছে।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অগ্রগতি ৪২.১৮ শতাংশ। কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।