Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা ও তাঁর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ তুলে ধরেন, যার মধ্যে সরকারী পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন অন্তর্ভুক্ত।

আইএসপিআর জানায়, এই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।